Showing posts with label Fiction in f Minor. Show all posts
Showing posts with label Fiction in f Minor. Show all posts

Thursday, November 05, 2020

|| সুধীন বাঁড়ুজ্যের কৌতূহল ||
- নীলাদ্রি রায় |


সুধীন বাঁড়ুজ্যের কৌতূহল রোগটার শুরু ছেলেবেলা থেকেই |
বালক বয়সে - যখন গাঁয়ের প্রাইমারি স্কুলে পড়তেন - তখন মুরগির ঘরে উঁকি দিতে গিয়ে নাকে মোরগের ঠোকর খেয়েছেন | প্রদীপের শিখার ভেতরে কি আছে জানতে গিয়ে আঙ্গুল পুড়িয়েছেন | আর একবার তো গাছে ভিমরুলের চাক হয়েছে শুনে, রুল বস্তুটি কী এবং কেন যে তা ভীমতুল্য, সে বিষয়ে কৌতুহলী হয়ে… সে কথা নাহয় থাক!
তবে এসবে সুধীনবাবুর শিক্ষা হয় নি | হবার প্রবৃত্তিও ছিলনা | প্রাইমারি শেষ করে গঞ্জের হাই স্কুলে পড়ার সময় হেড-স্যার ইংরিজি পিরিয়ডে পড়িয়েছিলেন, "কিউরিওসিটি কিলড দি ক্যাট |" সুধীনবাবু তা শুনে পরম সন্তোষে নিজের মনে ভেবেছিলেন - 'তাতে আমার কি? আমি তো আর বেড়াল নই!'
মোদ্দা কথা, বয়েস বাড়ার সঙ্গে সঙ্গে কৌতূহল কমে তো নি-ই; অনুসন্ধিতা বরং বেড়েই চলে এসেছে | রাস্তা চলতেও নিজের চরকায় তেল দিয়ে সোজাসুজি চলতে পারেন না | যেখানে-সেখানে এতটুকু ভিড় দেখলেই হাঁচোড়-পাঁচোড় করে, কনুই ঠেলে, অন্য লোকের পা মাড়িয়ে, নিজের গলাটি বাড়িয়ে, নাকখানা গলিয়ে দেন | কী হচ্ছে সেটা না জানা পর্যন্ত শান্তি নেই |
এহেন কৌতুহলী মানুষের জ্ঞানের ভান্ডার যথাসম্ভব পরিপূর্ণ থাকবে এটাই আশা করা যায় | সুধীনবাবুর মায়েরও তাই আশা ছিল | জ্ঞানের ভান্ডার ভরাই ছিল - অগাধ বই পড়তেন; দরকারি-অদরকারি নানান হাবিজাবি তথ্য গিজগিজ করতো মাথার ভেতর | কিন্তু মায়ের আশায় ছাই দিয়ে সুধীনবাবু কর্মজগতে বিশেষ সুবিধা করতে পারলেন না | কলকাতায় চলে আসার পরেও, ছোট-খাটো চাকরি যদি বা জোটে, কোনোটাই বেশিদিন টেঁকে না | কেন, তা সুধীনবাবু জানেন না | নিন্দুকেরা বলে এর জন্য ওঁর অতি-কৌতূহলই দায়ী | সুধীনবাবুর তা মনে হয় না | এই তো সেদিন - এই আগের চাকরিটায় - বড় সায়েব পি জি বিশ্বাসের টেবিলে রাখা ডাক্তারের প্রেসক্রিপশানটা পড়ে নিয়েছিলেন বলেই না ফ্র্যাঙ্ক-রশে হজমের ওষুধ কেনবার সময়ে সায়েবকে ঢুকতে দেখে তরিঘরি গলা চড়িয়ে ঝন্টুকে হাঁক পাড়তে পেরেছিলেন, "ওরে! স্যারের প্রিপ্যারেশান-এইচ মলমটা আগে পেড়ে দে !"
পাজি বিশ্বাস তবুও যে কেন সুধীনবাবুর চাকরিটা খেলেন, তা ভগবানই জানেন ! মানুষ বড় অকৃতজ্ঞ |
শেষ-মেষ সুধীনবাবু ওঁর দূর সম্পর্কের এক উকিল-পিসেমশাইয়ের তদবিরে, আলিপুর কোর্টে পেয়াদার চাকরি পেলেন | কাজ গ্রামে-গঞ্জে গিয়ে লোকজনকে আদালতের শমন ধরিয়ে দেওয়া | মহকুমা আদালতে 'সুবিচার' না মিললে গ্রামের লোকেও কলকাতায় মামলা ঠুকে দেয় বইকি | তবে সে মামলার প্রতিবাদী যদি দূর গাঁয়ের অধিবাসী হয়, তাকে শমন ধরাতে কেউ বড়-একটা যেতে চায় না | সুধীনবাবু পেটের দায়ে যান; তাই চাকরিটা তাঁর বজায় আছে |
তবে চাকরিটা সম্বন্ধে সুধীনবাবুর কোনো অভিযোগ নেই | শমন ধরাবার কোনো কোটা নেই; ধরাবার কোনো নির্ধারিত সময়সীমাও নেই | শমন ধরাবার নিয়ম হলো যে, যার জন্য শমন, তার হাতেই ধরাতে হবে | বাড়ির দাওয়ায় ফেলে আসা বা অন্য কারো হাতে দেওয়া চলবে না | সুধীনবাবু যদি বলেন যে প্রতিবাদী বাড়ি ছিল না, সেকথা সত্যি না মিথ্যে তা দেখবারও কেউ নেই | সময়ের যখন হিসেবে নেই, তখন কৌতূহলী মানুষের তো পোয়া বারো ! সুধীনবাবু নিজের হিসেব মতো কাজ করেন - পথে যা-ই তাঁর কৌতূহলী মনকে হাতছানি দেয়, উনি তার ডাকেই সাড়া দেন | কাজ যে করেন না তা নয়, তবে কৌতূহলকে বঞ্চিত করে নয় |
এমনি করে দিব্বি দিন চলছিল | তারপর, হঠাৎ একদিন কাজ পড়লো নিশ্চিন্দপুর পেরিয়ে ঠগীরতলা গায়েঁ শমন পৌঁছে দেবার | বর্ধমান স্টেশনে নেমে আরো মাইল বিশেক বাসে গিয়ে নিশ্চিন্দপুর, তারপর ঝাড়া পাঁচ মাইলের হাঁটা পথ ঠগীরতলা | গায়েঁর নাম শুনে বহুদিনের পুরানো ঝানু পেয়াদা, পশ্চিমা রামভরোসে বললো, "থোড়া সামহালকে যাইবেন বাবু! হামি শুনিয়েছে, বড়ে বদমাশ ঠগী লোগোঁকে গাঁও আছে ওহ | ঠগী চিনেন তো? মুসাফির কো মার কর সামান লুট লেতে হ্যায়- সামান নহি রহনসে ভি কভি-কভি সির্ফ মজে লেনেকে বাস্তে মার দেতে হ্যায়! সাঁঝকে বাদ কভি না রহনা উখানে |"
সুধীনবাবুর ভেতরকার জ্ঞান-ভান্ডারটা একটু নড়েচড়ে উঠলো | সুধীনবাবু ঠগী সম্বন্ধে অবশ্যই জানেন | এও জানেন যে শ্লীম্যান সাহেব ১৮৩৯ সালেই বাংলা থেকে ঠগী একেবারে নির্মূল করে ছেড়েছিলেন | মনে মনে ভাবলেন, 'রামভরোসেটা কী অজ্ঞান লোক রে বাবা! তবে সাবধানের মার নেই, আমি বরং সকাল সকাল কাজ সেরে ফিরে আসবো |'
করলেনও তাই | হাওড়া থেকে ভোর ছটায় ট্রেন ধরে বর্ধমান | সেখান থেকে মেঠো রাস্তায় পৌনে ঘন্টা ঝরঝরে বাসে চড়ে, তারপর তিন ঘন্টা ধরে আলের রাস্তা ধরে হেঁটে, সাড়ে বারোটার মধ্যেই পৌঁছে গেলেন ঠগীরতলা | প্রতিবাদী বেজন মল্লিকের বাড়ি খুঁজতে বিশেষ বেগ পেতেও হলোনা | তবে শমন হাতে পেয়ে বেজন মল্লিকের মুখের ভাব দেখে আর দাঁড়াতে সাহস করেন নি | কোনোমতে শমন হাতে গুঁজে দিয়েই উল্টোমুখো হলেন |
নিশ্চিন্দপুর থেকে বর্ধমানের বাস সন্ধে ছটায় | তিন ঘন্টার ফিরতি হাঁটা পথের জন্য প্রায় ডবল সময় হাতে | তবুও পা-চালিয়েই চললেন সুধীনবাবু | না, ঠগীর ভয়ে নয় - বেজন মল্লিক যদি তাড়া করে সেই ভয়ে | এই সমস্ত তেপান্তরের-পারের জায়গায় আদালতের পেয়াদার অন্য রকমের ভয় আছে বটে; খুন করে পুঁতে ফেললে প্রতিবাদী আর শমনকে ডরায় কেন? ‘কোন পেয়াদা? কিসের শমন? আমি তো কিছুই পাই নি !’
ঘন্টাখানেক হনহন করে হাঁটার পর সুধীনবাবু খানিকটা আস্বস্ত বোধ করলেন | বেজন মল্লিক পিছু নেয় নি; আশঙ্কা অমূলক | স্বস্তির নিঃশাস ফেলে তাঁর বরং রামভরোসের ওপর রাগ হতে লাগলো, অহেতুক ঠগী-ভয় দেখানোর জন্য | তবে রাগ করতে গিয়ে নিজেই নিজের ওপর হেসে ফেললেন - তিনিও তো এই একবিংশ শতাব্দীতে ঠগীর ভয়ে সেই কোন কাক-ভোরে বাড়ি ছেড়ে বার হয়েছেন !
আল-বরাবর পাঁচ মাইল পথে একটিমাত্র স্থান, যেখানে দুই ক্ষেতের মাঝে প্রায় আধ মাইল লম্বা একটি জলা | ক্ষেত নেই, তাই আলও নেই | জলার ধার দিয়ে সরু রাস্তা | হাঁটতে হাঁটতে সুধীনবাবু হঠাৎই অনুভব করলেন যে চারিদিক যেন ভীষণ গা-ছমছম নীরব হয়ে উঠেছে | মনে পড়ে গেলো যে ঠগীরতলা যাবার সময়ও এই জায়গাটিতে ঠিক এই রকমটাই মনে হয়েছিল | তখন তাড়া ছিল, তাই বিশেষ ভাববার সময় পান নি | ভাবলে তখনই খেয়াল করতে পারতেন যে বাকি পথে সর্বক্ষণ গাছের পাতার ভেতর দিয়ে, ঝোপঝাড়ের মধ্যে দিয়ে, হালকা হাওয়া বইবার যে একটা আবছা, অস্পষ্ট মর্মরধ্বনি শোনা যায়, এখানে তা একেবারেই অনুপস্থিত |
ভর দুপুরেও সুধীনবাবুর গা-টা কেমন শিরশির করে উঠলো | সকালে, যাবার পথে, বড়জোর দু-তিনটি লোকের দেখা পেয়েছিলেন | হঠাৎই অনুধাবন করলেন যে ঠগীরতলা ছাড়ার পর থেকে একটি জনমনিষ্যিও চোখে পড়েনি | সুধীনবাবুর হৃদস্পন্দন ধাপে ধাপে দ্রুত থেকে দ্রুততর হতে লাগলো | মাথার ভেতর কে যেন বার বার ঘুরিয়ে-ফিরিয়ে বলতে লাগলো, "ঠিক দুপ্পুর বেলা - ভূতে মারে ঢেলা !"
আর বেশিক্ষন এভাবে চললে কি হতো তা বলা মুশকিল, কিন্তু আর দু-পা এগোতেই সুধীনবাবু যেন ধরে প্রাণ পেলেন | ঐতো, জলার ধারে একটি লোক! চেনা বা অচেনা, কাউকে দেখে সুধীনবাবু কোনোদিন এতো খুশি হয়েছেন কিনা মনে করতে পারলেন না | খুশির সঙ্গে সঙ্গে নিজের ওপর আবার রাগও হলো একটু - কেন মিথ্যে অমন ভয় পাচ্ছিলেন ! পরক্ষনেই অবশ্য সমস্ত রাগটা গিয়ে পড়লো রামভরোসের উপর | হতভাগা খোট্টাটা খামোকা ভয় ধরিয়ে না দিয়ে থাকলে এমনটা কখনো হয় !
অন্য প্রয়োজন না থাকলেও, কেবল হৃদ্স্পন্দনটিকে কায়েদা করার অভিপ্রায়ে গলা খাঁকারি দিয়ে লোকটিকে আওয়াজ দিলেন সুধীনবাবু, "ও ভাই, শুনছেন?"
উত্তর পাওয়া গেল না | মায়, লোকটি যে ডাকটা শুনতে পেয়েছে, এমন কোনো ইঙ্গিতও পাওয়া গেল না | ‘কালা নাকি রে বাবা !’ আরেকটু এগিয়ে গেলেন সুধীনবাবু | কী আশ্চর্য্য - এ যে গভীর মনোযোগ দিয়ে আপনমনে বিড়বিড় করে কি বলছে ! কী বলছে বুঝতে পারা না গেলেও এটা বুঝতে অসুবিধা হয় না যে লোকটি যা বলছে তা এতোই নিবিষ্ট মনে বলছে, যে বেশ বাজখাঁই গরু-খোঁজা ধরণের ডাক না দিলে সাড়া পাওয়া অসম্ভব ! সুধীনবাবু এবার গলাটা কয়েক পর্দা চড়িয়ে হাঁক দিলেন:
- "ও মশাই, শুনছেন!"
- "বিড়বিড়, বিড়বিড়, বিড়বিড় ..."
সুধীনবাবু এবার অপমানিত বোধ করতে শুরু করলেন | এতো জোরে ডাকলে শুনতে না পাওয়ার কথা নয় | তারপর, তাঁর মনে হলো, আচ্ছা, শুনতে না পাওয়াটা হয়তো শুধু তাঁকে অবজ্ঞা করার ব্যাপার নয় – ‘লোকটা যদি সত্যিই কালা হয়?’ কিন্তু সুধীনবাবু পড়েছেন, যে যারা জন্ম-কালা, তারা নাকি বোবাও হয়, কারণ, যে ভাষা তারা শুনতে পারে না, সে তারা বলতে শিখবে কী করে ! 'তাহলে লোকটা কথা বলছে কি করে? আর ব্যাটা বলছেটাই বা কী?' সুধীনবাবু কৌতুহলী হলেন | এগিয়ে গেলেন আরো দু পা |
বিড়বিড়ানি এবার একটু স্পষ্ট হলো | সুধীনবাবু অবাক হয়ে শুনলেন যে লোকটি একাগ্রচিত্তে জলার জলের পানে তাকিয়ে বিড়বিড় করে বলে চলেছে, "একুশ, একুশ, একুশ, একুশ, একুশ..."
'পাগল নাকি রে বাবা?' লম্বা, সিড়িঙে চেহারা, পরণে একটা শতছিন্ন খাটো মলিন ধুতি, একমুখ দাড়ি - আর চুলে যে কতদিন তেল-জল পড়েনি তার হিসাব নেই | বয়স পঞ্চাশ, না দুশো বছর, বোঝা দায়! 'আর জলের দিকে তাকিয়ে একুশ-একুশ করে গুনছেটাই বা কী?' সুধীনবাবু আরেকবার চেষ্টা করলেন | লোকটার প্রায় কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন:
- "ও মশাই, একুশ একুশ করে কী গুনছেন - মাছ?"
- "একুশ, একুশ, একুশ, একুশ, একুশ..."
সুধীন বাঁড়ুজ্যের কৌতূহল আর বাঁধ মানলো না | লোকটির বিড়বিড়ানি অগ্রাহ্য করে নিজেই ঝুঁকে পড়লেন জলের কিনারায় |
বাতাসে ঝটিতি একটা তড়িৎগতি আন্দোলন | একমুহূর্তের জন্য মনে হলো যেন চোখের সামনে একহাত সাদা কাপড় বিদ্যুৎচমকের মতো ঝলসে উঠলো | পরমুহূর্তে অনুভব করলেন গলায় এঁটে বসেছে বজ্রফাঁস | পিছন থেকে, কোমরে হাঁটু বাগিয়ে দিয়ে কে যেন আসুরিক শক্তিতে টেনে ধরেছে গলায় পেঁচানো রুমালখানি |
মট্ করে একটা শব্দ | তারপর নিশ্ছিদ্র অন্ধকার |
ঝপাস !
জলার ধারের লোকটি তখনওজলের দিকে একাগ্রদৃষ্টিতে তাকিয়ে নিবিষ্ট মনে বিড়বিড় করে বলে চলেছে, "বাইশ, বাইশ, বাইশ, বাইশ, বাইশ...

________________

Thursday, January 18, 2007

Fiction in f Minor - Post 5

[continued from <<Post - 4]

Yusuf uncle was an old friend of Ruksana’s late husband Irfaan, Alyssa’s father. Yusuf used to work at a merchant navy house on Strand Road when the Late Irfaan Ahmed had been a successful shipper of spices to the expatriate Indian populations in Burma and Singapore. Profession and business had brought the men together, and a mutual appreciation of music and chess had made them friends for life. Weekends they had been inseparable, either arguing politics over endless cups of tea or attending the occasional mujra in Haatibagan together. Alyssa remembered Yusuf uncle weeping like a child when Father had died -- a tragic complication of diabetes and high blood-pressure. She had been barely fifteen then, and Yusuf uncle fifty-eight. Now sixty-five, Yusuf lived with his wife Zohra in a small one-roomed flat in Karnani Mansions.

Karnani Mansions on Park Street was barely five minutes walk from the Alliance Français where Alyssa went for her French class. Ruksana’s request was an easy one to fulfill. Yet, Alyssa’s heart sank at the prospect. It wasn’t that she minded, or even thought of it as a chore. It just depressed her immensely to watch the perennially ill Yusuf uncle. Hardly able to take care of himself, he wasn’t much able to help to Zohra either, who herself suffered from a particularly painful form of gout.

Alyssa knew she would go. Yusuf uncle was the closest thing to Father, whom she sorely missed, and although it often afforded her more pain than solace, Alyssa was, unbidden, in the occasional habit of dropping in on the old couple, by herself.

Alyssa would have felt less concerned if Zohra and Yusuf could have afforded full-time live-in help, but Yusuf uncle’s job had been in the private sector and not the kind that came with a pension scheme. A small nest-egg in the government mandated Provident Fund and meager personal savings was all they had. Apart from paying someone to do the shopping for fresh vegetables, Yusuf and Zohra depended on the grocery store and the milkman to deliver their victuals. The dhobi from downstairs collected the washing each weekend, and delivered their cleaned linen every Tuesday.

“I’ll go look them up after class”, she promised.

[to be continued... ]

[All posts ©opyright of the author. Syndication rights reserved.]

Saturday, January 13, 2007

Fiction in f Minor - Post 4

[continued from <<Post - 3]

Chapter 2


Ammi, I’m out the door in five minutes - ”, yelled Alyssa to her mother still fussing over the pressure-cooker in her kitchen, “ - your last chance, if you want me to get you anything from New Market!” At twenty-two, Alyssa Ahmed was a busy young woman, juggling a budding radio-talk-show career in Western classical music, evening French classes at the Alliance Française on Park Street, and a somewhat belated Master's in English Literature at Calcutta University.

Ruksana emerged hurriedly from her kitchen at this dire threat. Allah save this girl! Not a minute in one place! Gallivanting around town, yet managing to be such a nerd with her books! Beginning to miss social gatherings as well. -- How will she ever manage to land a husband at this rate! -- she despaired.

Ruksana enjoyed pretending to be upset with her daughter. Deep down, she was actually very proud of Alyssa’s achievements. As she looked at Alyssa, simple yet striking in a dark green knee-length skirt, green plaid top and dark brown suedes to match, she felt a glow of proud satisfaction. The girl had khandaani taste. Even the woven jute satchel slung over her shoulder matched the sudes on her feet.

“Hold your horses, girl”, she said, in mock severity. “Ammijaan is getting old; she can’t keep up with you any longer!”

Alyssa appeared instantly contrite. She was a good-natured girl, and often failed to notice when her leg was being pulled. Ruksana, inwardly rolling her eyes, despaired some more. She would have much preferred to hear protestations that she was hardly old yet, but, such was not to be!

Alyssa felt slightly vexed at herself for having rushed Ruksana. She stole a surreptitious glance at the emerging streaks of silver in Ruksana’s hair. Ruksana wore a simple black salwaar-kameez that accentuated her alabaster color and surprisingly slender figure. Looking at her, Alyssa felt a sudden surge of affection. Ammi’s aging ever so gracefully, she thought. I hope I look half as beautiful at her age!

"Did you want the Medjool dates from Firdaus’, or is it the Afghani Pista this time?” she asked gently. Ruksana loved to cook, and Firdaus' Dry Fruits was one of her trusted sources for some of the more esoteric ingredients. Ruksana flicked energetically at an aberrant silver-streaked strand. “Nothing that you can make Ammijaan cook, this time”, she exulted, wagging an emphatic finger. “I was hoping you could go check on Yusuf bhai for me." Her tone turned serious: "I heard Zohra's gout isn’t doing too well either!”

[continued in Post 5>> ]


[All posts ©opyright of the author. Syndication rights reserved.]

Wednesday, January 10, 2007

Fiction in f Minor - Post 3

[continued from <<Post - 2]

Neel wolfed down the rest of his dinner, barely noticing the abominable cooking, the daily butt of unending sarcasm of all but the most diehard of mess-diners. Even Head-Cook’s infamous “mix-vegit-evil” wasn’t evil enough to distract him this evening anymore. Barely pausing to rinse his mouth, he bounded up the stairs two at a time to his room, put pen to paper, and embarked on a note:

“Dear Alyssa…” he began.

That was as far as he got before coming up short. He cast a critical eye on his penmanship. Nah! Not good enough! He’d have to come up with something a little less familiar. He tore out the sheet and started afresh.

“Dear Ms. Ahmed…”

Too formal! Damn! What was a dude supposed to do?

Neel sweated over this particularly vexing problem of female salutation for an agonized half-hour, with the wastepaper-basket rapidly filling with wads of balled up notepaper. He was all but ready to give up in despair, when finally, like all simple solutions of genius, the answer stared him elegantly in the face. Putting his head down, he began to write:

20th September, 19XX
Bengal Engineering College
Sibpur, Howrah.

Alyssa,

Here’s your lost letter back. I found it in a book at the British Council Library. I’m returning it in case it’s something important. By the way, it is most unwise to use your letters as bookmarks if you’re going to leave them in before returning your books.

– Neel.

He signed his name with a flourish, and was just leaning back to admire the simple brevity of his handiwork, when he was startled out of his skin by a quiet voice whispering softly in his ear:

“My, my, my! Getting fresh, are we? Yeh Alyssa madam kaun hai?” *

Neel looked up to find the familiar visage of Deep-C grinning down at him from ear to ear.

[continued in Post 4>> ]

* Translation: “Who is this Madam Alyssa?”

[All posts ©opyright of the author. Syndication rights reserved.]

Monday, January 08, 2007

Fiction in f Minor - Post 2

[continued from <<Post - 1]

The question was still foremost in his mind as he stepped off the bus at College Gate and walked the half-mile to his hostel.

“I am so eff'in undone, yaar”, lamented Deepak, the moment he spied Neel entering the lobby of McDonald Hall. Halls of Residence at Bengal Engineering College are named after the illustrious first Principals fearless enough to have believed they would one day build a national institution on the hallowed grounds of the erstwhile Bishop’s college. The Scottish-born McDonald had been one of the fearless’ finest.

Neel raised an inquiring eyebrow.

“SM lab’s due first thing tomorrow morning", wailed Deepak, "and I haven’t the foggiest idea what we did on that Rockwell machine!”

Which is no surprise, thought Neel to himself. Music and Cinema vied constantly as to who could lay larger claim to Deepak’s time. Deepak Chand Kapoor, or Deep-C as he was known to his friends, was not always expected to remember what went on with a Rockwell Hardness Tester in the Strength of Materials laboratory.

“I’ll walk you through it after dinner” he said to the much relieved Deep-C, “but I gotta go eat now. I’m hungry.” He started to run up the steps to his floor. “And don’t forget, it’s gonna cost you!” he called over his shoulder as he sprinted lightly upstairs.

Neel dumped the books on his bed, and slipped back down again, into the dining hall.

At seventeen, one harbors many romantic notions, and those include, apparently, chivalrous ones as well. Nowhere else, perhaps, is romance and chivalry deployed with greater creativity than within the teenage brain. Neel, chewing thoughtfully on a piece of meat that should have been cooked for at least another ten minutes, suddenly had an epiphany: he would mail Alyssa back her missing missive!

[continued in Post 3>> ]

[All posts ©opyright of the author. Syndication rights reserved.]

Sunday, January 07, 2007

Fiction in f Minor - Post 1


Chapter 1


Neel had just hefted the book from its lonely perch at the very end of the 'W' shelves, when the inland letter card slipped out of its pages and fluttered onto the floor below. Curious, he knelt to pick it up.

In format, it was much like an aerogram: cheap blue postal notepaper, creased to fold closed once written upon; pre-printed postage and space for addressing on the outside.

Alyssa Ahmed, 18, Alimuddin St. Calcutta 16, read the address. A Muslima. Probably an avid reader. Evidently a forgetful one, since she had forgotten her bookmark inside the volume, before returning it at the end of her checkout. Neel glanced down at the cover of the book: Shoes of the Fisherman – by Morris West.

He scanned the publisher's introduction on the dust jacket. The Fisherman was St. Peter. A novel about the Vatican and the Papacy, no less. It amused him, briefly, that he was a Hindu, holding a book of decidedly Christian theme, that had last been borrowed by a Muslim. Secular India!

Neel put the letter in the back pocket of his jeans. He wouldn’t read it, of course! He couldn’t possibly. Absently, he added Morris West to his other selections, and descended the stairs to join the queue for checkout.

“Due back in thirty days”, said the bespectacled clerk dutifully, carefully inking her rubber stamp in purple ink from her stamp pad. As she meticulously stamped the due dates on the strips of paper glued to the back-flyleaves of each volume for exactly that purpose, Neel made to hand the letter over. Then, on an impulse, he decided to hold on to it.

As he stepped from the air-conditioned quiet of the British Council Library into the blast of heat and humidity of noisy Theatre Road outside, Neel's mind kept wandering to the letter in his pocket. Who might have written Alyssa that letter? A relative? Perhaps a sibling? A boyfriend? Ah, that was better! Or was it, now? He couldn't tell for sure!

On the bus-ride home from Theater Road to his college digs near the Botanical Gardens, one question kept playing over and over in his head: Who was Alyssa Ahmed?


[continued in Post 2>> ]

[All posts ©opyright of the author. Syndication rights reserved.]